মাহমুদউল্লাহ’র অবসর নিয়ে নতুন মোড়, গোপন বৈঠক করেছে বিসিবি
বয়সটা ৩৬ পেরিয়েছে, ফর্মও আগের মতো নেই। তাই মাহমুদউল্লাহকে নিয়ে আর ভাবছে না বিসিবি। ক্রিকবাজের প্রতিবেদনে এসেছে, জাতীয় দলে তার অবদানের প্রতি সম্মান রেখে নাকি নিউজিল্যান্ডের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজে বিদায়ী ম্যাচের প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু মাহমুদউল্লাহ তাতে রাজি হননি।
তামিম ইকবাল আর মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে। বিসিবি মাহমুদউল্লাহর বেলায় এমনটি চায়নি। তাই তাকে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু মাহমুদউল্লাহ আরও দুই বছর খেলতে চান।
এই বিষয়ে বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘মাহমুদউল্লাহ রাজি হননি (অবসর নিতে)। জানিয়েছেন, অবসরের জন্য তিনি প্রস্তুত নন। বরং আরও দুই বছর খেলতে চান। তাই জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন।’
ক্রিকবাজ জানতে পেরেছে, সাবেক এই অধিনায়ক আশা করেননি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এভাবে দল থেকে বাদ পড়বেন। তার ধারণা ছিল বিশ্বকাপে তাকে রেখেই পরিকল্পনা করছে টিম ম্যানেজম্যান্ট। তাই বাদ পড়ার খবরে তিনি বিস্মিত হয়েছেন।
এখন যেহেতু জায়গা হয়নি, তাই ঘরোয়া লিগে মনোযোগ দিতে চান মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আছে বিপিএল। জাতীয় দলে ফেরার আশা বাঁচিয়ে রাখতে হলে এই টুর্নামেন্টে দারুণ কিছু করতে হবে বর্ষীয়ান এই ব্যাটারকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা