২০ বছর পর ইউরোপা লিগে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
ইউরোপায় প্রথম ম্যাচ হারের ফলে দলের ওপর চাপ ছিল বৈকি! সঙ্গে যোগ করুন প্রতিপক্ষ শেরিফের সামর্থ্যকে, গেল বছরই যে শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বসেছিল দলটি! সে কারণেই কোচ এরিক টেন হাগ ছিলেন বেশ সতর্ক।
এরপরও অবশ্য শেরিফের মাঠে ইউনাইটেডের শুরুটা ভালো হয়নি। শুরুর দশটা মিনিট বেশ নড়বড়ে কেটেছে দলটির। তবে ইউনাইটেড সামলে নিয়েছে একটু পরই। প্রথম গোলটাও চলে আসে ১৭ মিনিটে। ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে গোল করেন জেডন স্যাঞ্চো। ফলে দ্বিতীয় ম্যাচে এসে গোলের খাতা খোলে ইউনাইটেড।
তবে ইউনাইটেডের জয়টা নিশ্চিত হয় ৩৮তম মিনিটে। প্রতিপক্ষ বক্সে ইউনাইটেড ফুলব্যাক ডিয়োগো ডালো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। সেখান থেকে গোলটা করেই চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পান রোনালদো। ইউরোপা লিগেও এটিই তার প্রথম গোল।
স্যাঞ্চোর পর রোনালদোর গোলে ২ গোলের লিড পাওয়া ইউনাইটেড বাকি সময়টা স্বাচ্ছন্দ্যেই পার করেছে। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে শেষে।
দিনের অন্য খেলায় অমনিয়াকে ১-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। আগের ম্যাচে ইউনাইটেডকেও হারিয়েছিল দলটি।
টানা দুই জয় নিয়ে গ্রুপের চূড়ায় আছে স্প্যানিশ এই ক্লাবটি। আর দুই ম্যাচে ১ জয় নিয়ে তাদের পরই অবস্থান ইউনাইটেডের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই