অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি আমিরাতে সারবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
তার উপর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যেখানে অস্ট্রেলিয়া সেখানে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি নেওয়া হচ্ছে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মতো অবস্থা। সেজন্যই দেশের বাইরে কোথাও অনুশীলনের ব্যবস্থা করার জন্য বিসিবির কাছে জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
বিসিবিও সেই চাওয়া পূর্ণ করেছে। বাংলাদেশ নিজেদের অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি সারবে আরব আমিরাতে। সেখানে কেবল অনুশীলন ক্যাম্পই নয় দুইটি ম্যাচও খেলবে বাংলাদেশ। প্রস্তুতির জন্য নয় আমিরাতের বিপক্ষে সেই ম্যাচ দুটি পাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও।
আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এই অনুশীলন ক্যাম্পের জন্য দুবাইয়ে উড়াল দেবে টাইগাররা। সেখানে অনুশীলন ক্যাম্প শুরুর পর টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আমিরাত ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচ দুটি হবে ২৫ ও ২৭ সেপ্টেম্বর।
এদিকে আমিরাতের এই অনুশীলন পর্ব এবং সেই দুটি ম্যাচে টাইগারদের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে না পাওয়ার সম্ভাবনা বেশি। এই ক্রিকেটার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য ইতোমধ্যে বিসিবির কাছে ছুটিও নিয়ে রেখেছেন।
আমিরাতে অনুশীলন ক্যাম্প নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি সুজন বলেন,
‘আসলে কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো… এখানে আবহাওয়ার কারণে খুব একটা সুযোগ আমরা পাইনি প্র্যাকটিসের। এই বিষয়গুলো বিবেচনা করেই এটা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, সে অনুযায়ী আমাদের ব্যবস্থা করতে হচ্ছে। কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, ম্যাচ পরিস্থিতি এবং অন্যান্য যে অনুশীলন সুবিধা দুবাই স্পোর্টস সিটিতে আছে, সেগুলো আমরা কাজে লাগাতে পারব।
শুধু যে ওখানকার সুযোগ-সুবিধার জন্যই যাওয়া হচ্ছে, তা নয়। আরও কিছু পরিকল্পনা তো আছে। সব ব্যাপারগুলো ওভাবে সামনে না এনে আমাদের ফোকাস থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে পুরোপুরি তৈরি করা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল