ইতালি ও জার্মানির বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো ইংল্যান্ড
উয়েফা নেশন্স লিগে ইতালি ও জার্মানির বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আসন্ন ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের দল ঘোষণা করেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
এবারের দলে ফিরেছেন গোলরক্ষক ডিন হেন্ডারসন, ডিফেন্ডার এরিক ডায়ার ও বেন চিলওয়েল। চোটের কারণে নেই মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ও গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করা মার্কাস রাশফোর্ডের দলে ফেরার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু সেই ম্যাচেই পাওয়া চোট পুরোপুরি সেরে ওঠেনি। তাই আগের দুই স্কোয়াডে না থাকা ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের আপাতত জাতীয় দলের বাইরেই থাকতে হচ্ছে।
অন্যদিকে প্রিমিয়ার লিগের শুরুতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন টনি। ২৬ বছর বয়সী টনি এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচে গোল করেছেন ৫টি। এখন তার সামনে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের হাতছানি।
আগামী ২৩ সেপ্টেম্বর সান সিরোয় ইতালির বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এরপর ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে জার্মানির মুখোমুখি হবে সাউথগেটের দল। নেশন্স লিগে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। দুটি ম্যাচ তারা হেরেছে, ড্র হয়েছে অন্য দুটি।
ইতালি ও জার্মানির বিপক্ষে ম্যাচ দুটিই কাতার বিশ্বকাপের আগে প্রতিযোগিতামূলক ফুটবলে ইংল্যান্ডের শেষ দুই ম্যাচ। বিশ্বকাপ শুরু ২০ নভেম্বর থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল