শেষ হলো বাংলাদেশ বনাম কাতারের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
বাহরাইনের চেয়েও অনেক শক্তিশালী কাতারের যুবারা। তাই ম্যাচের আগে তারাই ছিল ফেভারিট। বাংলাদেশ অবশ্য শুরু থেকে প্রচন্ড লড়াই করে খেলতে থাকে। ড্র করে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে সেটা হতো বিশাল পাওয়া। কিন্তু ৯০ মিনিটের লড়াইয়ে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশের যুবাদের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারেনি রাশেদ পাপ্পুর শিষ্যরা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে তানভীর-নোভারা।
২৩ মিনিটে গোল করে এগিয়ে যায় কাতার। ডান দিক থেকে মোবারকের ক্রস থেকে বাংলাদেশের ডিফেন্সের ভুলে বল নিয়ন্ত্রণ নেন আহমেদ আল-রাউয়াই। তিনি ডান পায়ের শটে পরাস্ত করেন বাংলাদেশের গোলরক্ষককে। ৬০ মিনিটে গোলরক্ষকের দূর্বলতায় ২-০ ব্যবধানে এগিয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি। দ্বিতীয় গোলটিও করেন আল-রাউয়াই। ম্যাচটি শেষ পর্যন্ত নিজের করে নেন আল-রাউয়াই। ইনজুরি সময়ে কাতার পেনাল্টি পেলে তিনি গোল করে দলের সহজ জয় নিশ্চিতের পাশাপাশি নিজের হ্যাটট্রিক করে নেন।
বক্সের সামান্য বাইরে পাওয়া ফ্রিকিক নিয়েছিলেন আল-রাউয়াই। বল লাগে দেওয়াল করে দাঁড়ানো নোভার হাতে। পেনাল্টির বাশি বাজান রেফারি। আল-রাউয়াই দারুণ শটে পরাস্ত করেন বাংলাদেশের গোলরক্ষক শান্ত কুমারকে।
এই হারে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ চার পয়েন্ট। ৫ রানার্সআপ দলের একটি হয়ে চূড়ান্ত পর্বে ওঠার যে সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের তা আবার ফিকে হয়ে গেলো।
বাংলাদেশ একাদশ
শান্ত কুমার রায়, শাহিন আহমেদ শাহিন, আজিজুল হক অনন্ত, শহিদুল ইসলাম, রাজিব হোসেন, তানভীর হোসেন, রফিকুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম, নাহিয়ান ও রাজন হাওলাদার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই