কাতার বিশ্বকাপে ইকুয়েডর খেলতে পারবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দল ফিফা
ফিফা কর্তৃক প্রদত্ত এই রায়ের ফলে কাতার বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা থাকল না ইকুয়েডরের। শুক্রবার এক বিবৃতিতে চিলির আপিলের প্রেক্ষিতে নিজেদের সিদ্ধান্ত জানায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর অযোগ্য ফুটবলার খেলিয়েছে-এমন অভিযোগ তুলেছিল চিলি। প্রাথমিকভাবে তদন্ত করে তাদের সেই দাবি গত ১০ জুন খারিজ করে দেয় ফিফা। তবে তাতে সন্তুষ্ট ছিল না চিলি। এবার আপিল বিভাগেও তা বাতিল হয়ে গেল।
ইকুয়েডরের হয়ে খেলা ডিফেন্ডার বায়রন কাস্তিয়োর জন্ম ১৯৯৫ সালে, কলম্বিয়ার টুমাকোয়; গত মে মাসে এমনটা দাবি করে চিলিয়ান ফুটবল ফেডারেশন। কিন্তু ইকুয়েডর তাদের নথিতে উল্লেখ করেছে, ১৯৯৮ সালে ইকুয়েডরের শহর প্লায়াসে জন্ম তার।
ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসির ডিফেন্ডার কাস্তিয়ো ভুয়া পাসপোর্ট ও জন্মসনদ ব্যবহার করে বিশ্বকাপ বাছাইয়ে আটটি ম্যাচ খেলেছেন বলে অভিযোগ করে চিলি।
চিলির অভিযোগ সত্য প্রমাণ হলে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাতে হতো ইকুয়েডরকে। তবে সংশ্লিষ্ট সকল পক্ষের দাখিল করা তথ্যউপাত্ত বিশ্লেষণের পর গত ১০ জুন ইকুয়েডর ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্ত বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল ফিফা।
কিন্তু হাল ছাড়তে নারাজ ছিল চিলি। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে পুনরায় আবেদন করে তারা। তাতেও লাভ হলো না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা