মেসিকে নতুন প্রস্তাব দিল পিএসজি
আগামী জুনেই পিএসজির সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের চুক্তি শেষ হবে। তবে তাকে আরো বেশি সময়ের জন্য ধরে রাখতে চায় ক্লাবটি। পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসও জানিয়েছেন মেসিকে ধরে রাখার কথা। তিনি বলেছেন, মেসিকে ধরে রাখার জন্য এরই মধ্যে তার সঙ্গে কথা বলেছে পিএসজি।
প্রথম মৌসুমে বিবর্ণ থাকলেও ৩৫ বছর বয়সী মেসি চলতি মৌসুমে পিএসজির অন্যতম সেরা পারফর্মার হিসেবেই আবির্ভূত হয়েছেন। চলতি মৌসুমটা দারুণভাবে শুরু করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি এখন পর্যন্ত পিএসজির হয়ে ১০ ম্যাচে করেছেন পাঁচটি গোল, অ্যাসিস্ট ৮টি।
প্যারিসে নতুন জীবনে মেসির পরিবারকেও বেশ স্বচ্ছন্দই দেখা যাচ্ছে। তবে এরপরও তিনি চুক্তি শেষ হয়ে গেলে পিএসজিতে থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ওদিক থেকে যে বার্সেলোনা তাকে ফিরে পাওয়ার জন্য ডাকছে!
তবে পিএসজিও হাল ছেড়ে দিচ্ছে না। ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস এই বিষয়ে বললেন, ‘আমি মেসিকে জিজ্ঞেস করেছি সে থাকতে চায় কি না। আমি তাকে বলেছি, আমি আশা করছি সে এখানে আমি যতদিন আছি, ততদিন তাকেও পিএসজিতে পাওয়া যাবে। লিওকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।’
তবে মেসির পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্তটা এখনো আসেনি। তিনি অপেক্ষা করছেন বিশ্বকাপের জন্য। কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন, বিষয়টা অনেকটা প্রতিষ্ঠিতই হয়ে গেছে।
কোপা আমেরিকা শিরোপা জিতেছেন গেল বছর। আলবিসেলেস্তে অধিনায়কের চোখ এবার বিশ্বকাপে। মেসি এখন পিএসজির পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়েই ভাবছেন বেশি। সেই বিশ্বকাপই মেসির ক্যারিয়ার সায়াহ্নের গতিপথ নির্ধারণ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই