'বাবর-রিজওয়ানরা পাকিস্তানকে ট্রফি জেতাতে পারবে না’
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে দারুণ শুরু করেছিল পাকিস্তান। বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম এবং একমাত্র জয়ে বড় অবদান ছিল বাবর-রিজওয়ান জুটির। পাকিস্তানের এমন অনেক জয়ের সাক্ষী তারা। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও রিজওয়ানের ব্যাটে ভর করে ভারতকে হারিয়েছে পাকিস্তান।
বাবর-রিজওয়ানের সামর্থ্য নিয়ে কারও কোনো সন্দেহ নেই, তবে দুজনই একই ধরনের ব্যাটার হওয়ায় ওপেনিংয়ে এই দুই জনের খেলা নিয়ে সমালোচনা হচ্ছে। দুই প্রান্ত থেকেই ধীরগতির শুরুর ফলে পাওয়ার প্লে ঠিকমতো কাজে লাগাতে পারে না দল। তাছাড়া শুরুর দশ ওভারে পিছিয়ে গেলে এরপর বড় রান করা কঠিন হয়ে পড়ে।
আকিভ বলেন, 'এ দুজন ওপেনার আপনাকে কোনো টুর্নামেন্ট জেতাতে পারবে না। বাবর-রিজওয়ান বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড়। তবে তাদের বুঝতে হবে কী করতে হবে। রিজওয়ান ১৫ ওভার ব্যাটিং করলো। যখন ব্যাটিংয়ে যায় ওভারপ্রতি ৮ রান প্রয়োজন ছিল। কিন্তু আউট হওয়ার সময় সেটি উঠে গেলো ১৭তে।’
আকিব জাভেদের মতে, বেশ কয়েকজন খেলোয়াড়কে জোর করে দল থেকে বাদ দেয়া হয়েছে এবং কয়েকজনকে বিনা কারণে বারবার সুযোগ দেয়া হচ্ছে। পাইপ লাইনের দিকে আরও নজর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আকিব জাভেদ বলেন, ‘ইফতিখার পাঁচ বছরে ঘুরে ঘুরে চারবার দলে ফিরেছে। আসিফ আলি ও খুশদিল শাহর বেলায় একই ঘটনা। জাতীয় দলের নিচে পাইপলাইনের দিকে নজর না দিলে, বিকল্প খেলোয়াড় কে হতে পারে তা না ভাবলে এমনটা হতেই পারে। আমি জানি না, এই অবস্থা থেকে কীভাবে বের হওয়া যাবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা