ব্রেকিং নিউজ: জিমে অনুশীলনের সময় আঘাত পেয়ে হাসপাতালে মুশফিক
শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের জিমে অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মুশফিক। কেঁটে যাওয়ায় তার পায়ে চারটি সেলাই দিতে হয়েছে। বিশ্বস্ত একটি সূত্র এ খবর ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, 'জিমে অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন মুশফিক। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেয়ার পর সেখানে সেলাই দিতে হয়েছে। কমপক্ষে দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।'
আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন তিনি। সময় মতো সুস্থ হলে প্রথম রাউন্ড থেকেই জাতীয় লিগে দেখা যাবে মুশফিককে।
এদিকে কয়েক দিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা জানান এই উইকেটকিপার ব্যাটার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন