ব্রেকিং নিউজ: মাথায় বল লেগে হাসপাতালে ভারতের তারকা ক্রিকেটার
দিলিপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের ম্যাচ চলছিল। পশ্চিমাঞ্চলের বোলারদের দাপটে তখন মধ্যাঞ্চলের খুবই খারাপ অবস্থা। ৬৬ রানে দল পাঁচ উইকেট হারিয়েছে, এমন অবস্থায় ব্যাট করতে নেমেছিলেন আয়ার।
চিন্তন গাজার বলে ছয় মেরে ইনিংস শুরু করেন তিনি। পরের বলে আয়ারের শট সোজাসুজি যায় গাজার হাতে। কিন্তু আয়ার রান নিতে পারেন, এই ভেবে বল তার দিকে ছুঁড়ে মারেন গাজা। তা সপাটে গিয়ে লাগে আয়ারের মাথায়।
যন্ত্রণায় মাথা চেপে ধরে মাটিতে বসে পড়েন তিনি। সবাই ছুটে আসে। স্ট্রেচার এবং অ্যাম্বুলেন্স মাঠে এলেও হেঁটেই মাঠ ছাড়েন তিনি। যদিও প্রাথমিক চিকিৎসার পর ব্যাট করতে নামেন; কিন্তু ম্যাচের পর সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আয়ারকে। তার চোট নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল।
তবে এখন চিন্তার কিছু নেই। বর্তমানে অবস্থা স্থিতিশীল। হাসপাতালে স্ক্যান করেই ভেঙ্কটেশকে ছেড়ে দেওয়া হয়েছে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, 'ভেঙ্কটেশ এখন ভালোই আছে। হোটেলে ফিরে এসেছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে। দেখে মনে হচ্ছে এখন ভাল আছে। কনকাশন হয়নি, এটাই বড় বিষয়। আমরা অনেকটা চিন্তামুক্ত হয়েছি। মাঠ থেকে বেরোনোর পর চিকিৎসকরা পরীক্ষা করেছে। পরে ব্যাটও করতে নেমেছিল। ম্যাচের পর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর কিছু পাওয়া যায়নি।' ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে কেকেআরের ক্রিকেটারকে।
ভেঙ্কটেশ আয়ার বলেন, 'আমার কানের ঠিক নীচে বল লেগেছিল। কিন্তু এখন ভাল আছি। আমাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্বিতীয় ইনিংসে নামতে পারবেন কিনা এখনই বোঝা যাচ্ছে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live