দলে সবচেয়ে অভিজ্ঞ তারকাকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করলো আমিরাত
গত মাসে অধিনায়কত্ব পাওয়া সিপি রিজওয়ানের নেতৃত্বেই এবারের বিশ্বকাপ খেলবে আমিরাত। অথচ বিশ্বকাপের টিকিট পাওয়ার পথে বাছাইপর্বে রোহানের ব্যাট থেকেই এসেছিল আমিরাতের জয়সূচক রান। এমনকি দীর্ঘদিন দলের অধিনায়কত্ব করেছেন রোহান।
দল থেকে বাদ পড়ায় আমিরাতের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ক্রিকেট বিশ্বকাপ খেলার রেকর্ড থেকেও বঞ্চিত হচ্ছেন রোহান। এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৩৩ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটার।
স্কোয়াডে জায়গা না পাওয়া রোহানের মতে, বিশ্বকাপে দল তাকে মিস করবে। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, 'আমার জন্য এটি কষ্টের মুহূর্ত হতে চলেছে। আমি মনে করি, তারা আমাকে অনেক মিস করবে। টি-টোয়েন্টিতে আমি ভালো ফর্মে ছিলাম এবং অলরাউন্ডারদের মধ্যে আট নম্বর ছিল আমার অবস্থান।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে এ গ্রুপে রয়েছে আরব আমিরাত। আগামী ১৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ। এর আগে ২৫ ও ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতের স্কোয়াড
সিপি রিজওয়ান (অধিনায়ক), ভৃত্য অরভিন্দ (সহ-অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পান, আহমেদ রাজা, জহুর খান, জুনাইদ সিদ্দিকী, সাবির আলি, আলিশান শরাফু ও আয়ান খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই