উমেশের পৌষ মাস, শামির সর্বনাস
সিরিজের প্রথম ম্যাচে আগামী ২০ সেপ্টেম্বর মোহালিতে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এরই মধ্যে মোহালিতে পৌঁছে গেছে ভারত। আর মোহালিতে পৌঁছানোর পরই জানা গেছে শামি করোনা আক্রান্ত হয়েছেন।
আপাতত শামিকে আলাদাভাবে রাখা হয়েছে। ভারতের কোভিড নিয়ম অনুযায়ী তিনি কোয়ারেন্টাইনে থাকবেন। তিনি ভারতের বিশ্বকাপ দলে না থাকয় আপাতত তার চোট ভারতের বিশ্বকাপ স্কোয়াডে কোনো প্রভাব ফেলছে না। তবে স্ট্যান্ডবাই তালিকায় আছে তার নাম। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
দেশের জার্সিতে শামি শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২১ বিশ্বকাপে। তারপর থেকে ভারত একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেললেও দলে রাখা হয়নি শামিকে। এশিয়া কাপেও মোহাম্মদ শামিকে নিয়ে যায়নি ভারতীয় দল।
এদিকে শামি ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন উমেশ যাদব। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এই অভিজ্ঞ পেসার।
মূলত সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবেই দলে ডাক পেয়েছেন উমেশ। আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নতুন বলে বেশ কার্যকরী ছিলেন এই অভিজ্ঞ পেসার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা