অবিশ্বাস্য কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে শঙ্কা
গত তিন বছর ধরে কেরালার গ্রিনফিল্ড স্টেডিয়ামে সরবরাহকৃত বিদ্যুতের বিল দিচ্ছে না কেরালা স্পোর্টস ফেসিলিটি লিমিটেড। ইলেকট্রিসিটি বোর্ডের কাছে বাকি পড়েছে ২ কোটি ৩৬ লাখ রুপি। এই বিল পরিশোধ না করলে সংযোগ দেয়া হবে না বলেও হুমকি দিয়েছে কেএসইবিএল।
কেরালা রাজ্য সরকারের বার্ষিক প্রণোদনা এবং কেরালা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগ ছাড়া এই বিল স্পোর্টস ফেসিলিটির পক্ষে শোধ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। কিন্তু কোন পক্ষই বিল পরিশোধের উদ্যোগ না নেওয়ায় গত বৃহস্পতিবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে জেনারেটর ভাড়া করে কাজ চালাচ্ছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।
দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে চিঠি চালাচালি হচ্ছে। চলছে কথা কাটাকাটি। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় কেরালার পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষও হুমকি দিয়েছে। বিল পরিশোধ না করলে স্টেডিয়ামের পানির লাইনও বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে কেরালা বিদ্যুৎ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, 'তিন বছর ধরে কেরালা স্পোর্টস ফেসিলিটি লিমিটেড বিদ্যুৎ ও পানির বিল দিচ্ছে না। তারা বলছে রাজ্য সরকারের সহায়তা ছাড়া তাদের পক্ষে এই অর্থ দেওয়া সম্ভব নয়।'
কেরালা স্পোর্টস অ্যাসোসিয়েশন বলছে, বকেয়া বিল কেরালা স্পোর্টস ফেসিলিটি লিমিটেডকে শোধ করতে হবে। ওদিকে স্পোর্টস ফেসিলিটি রাজ্য সরকারের কোর্টে বল ঠেলে দিচ্ছে। কারণ কেরালা স্পোর্টস ফেসিলিটি লিমিটেড তিরুবনন্তপুরম কর্পোরেশনের কাছে ২ কোটি ৮৫ লাখ রাজস্ব পাওয়া আছে বলে দাবি করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা