মালিককে বিশ্বকাপ দলে দেখতে চেয়েছিলেন হাফিজ
চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন হাফিজ। সেই সময় সতীর্থ মালিককেও অবসর নিয়ে নেয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। কারণ তিনি জানতেন মালিক তার প্রাপ্য সম্মান পাবেন না। হাফিজ মনে করেন মালিকও শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাফিজ বলেন, 'মালিক ২১-২২ বছর পাকিস্তানের জন্য নিজের সেরাটা দিয়েছে এবং লম্বা সময় যেভাবে সে ফিটনেস ধরে রেখেছে এটা অবিশ্বাস্য। আমি যখন অবসর নিয়েছিলাম মালিককে বলেছিলাম তুমিও অবসর নিয়ে নাও। কারণ আমি জানতাম যে তাকে যথাযথ সম্মান দেয়া হবে না। এটা আমার ক্ষেত্রেও স্পষ্ট ছিল। আমার মনে হয় সে শেষবারের মতো খেলতে চেয়েছিল, কিন্তু ক্রিকেট এমনই নিষ্ঠুর।'
ম্যাচ খেলে ওয়ানডে থেকে মালিককে বিদায়ের সুযোগ করে না দেয়ায় সমালোচনা করেছেন হাফিজ। তিনি মনে করেন ম্যানেজমেন্টের উচিত ছিল তার জন্য একটি ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা। সব ক্রিকেটারের বিদায় দেয়ার ক্ষেত্রেই ম্যানেজমেন্ট উদাসিন বলে অভিযোগ করেছেন এই অলরাউন্ডার।
হাফিজ বলেন, 'দুর্ভাগ্যবসত সে যখন ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় তখনও বিদায়ী ম্যাচের আয়োজন করা হয়নি। তার অবদানের কথা চিন্তা করে তাকে একটি ম্যাচ খেলে বিদায় নেয়ার সুযোগ দেয়ার প্রয়োজন ছিল। বিদায় দেয়ার ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট সবসময়ই উদাসীন।'
মালিক বিশ্বকাপে থাকলে দলের ভারসাম্য বৃদ্ধি পেত বলে মনে করেন হাফিজ। তার ভাষ্য, 'সে যদি বিশ্বকাপে অংশ নিত তাহলে দলে একজন সিনিয়র খেলোয়াড় পেত। সে কাট করতে পারে না, পুল করতে পারে না এটা বলবেন না। ভুলে গেলে হবে না ২১ বছর সে ক্রিকেট খেলেছে সে কি এই শটগুলো খেলেনি? এটা আমাদের বুঝতে হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা