অস্ট্রেলিয়া বিশ্বকাপে ওপেনিংয়ে চমক থাকছে জানিয়ে দিলেন রোহিত শার্মা
ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে স্বীকৃত ওপেনার দুজন- অধিনায়ক রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক লোকেশ রাহুল। এই দুজনই মূলত ইনিংসের সূচনা করবেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে।
তবে ভারতে যেহেতু বিকল্প কোনো ওপেনার স্কোয়াডে নেই, সেক্ষেত্রে কয়েকটি ম্যাচে কোহলিকেও দেখা যেতে পারে ওপেনিংয়ে। সংবাদ মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন অধিনায়ক রোহিত শর্মা নিজেই।
তিনি বলেন, ‘আমাদের সব খেলোয়াড়দের মান এবং তারা আমাদের জন্য কী করতে পারে সেটা আমরা বুঝি। কিন্তু হ্যাঁ, এটা (ওপেনিংয়ে কোহলি) একটা বিকল্প আমাদের জন্য। আমরা সবসময় এটা মাথায় রাখব। আমাদের তৃতীয় ওপেনার নেই, কিন্তু সে যেহেতু তার ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেন করে এবং ভালো করছে, সেহেতু সে অবশ্যই আমাদের জন্য বিকল্প।’
‘বিরাট কোহলি আমাদের তৃতীয় ওপেনার, কয়েকটি খেলায় হয়তো সে ওপেন করবে। এশিয়া কাপের শেষ ম্যাচে যেভাবে সে খেললো আমরা খুশি। কিন্তু বিশ্বকাপে ব্যাটিং ওপেন করবে লোকেশ রাহুল। ওই পজিশন নিয়ে আমরা পরীক্ষা চালাতে চাই না। তার পারফরম্যান্স কখনও কখনও নজরের বাইরে থেকে যায়। সে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি শুধু পরিষ্কার করে দিতে চাই, আমাদের চিন্তার প্রক্রিয়া নিয়ে আমরা স্বচ্ছ। কোনও দ্বিধা নেই, রাহুলের অবদান নিয়ে আমাদের স্পষ্ট ধারণা আছে। সে দারুণ খেলোয়াড়। টপে তার উপস্থিতি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ।’
গেল এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। এর মাধ্যমে সুদীর্ঘ ১০২০ দিন পর আন্তর্জাতিক বা যেকোনো ধরনের ক্রিকেটে সেঞ্চুরি তুলে নেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে এটি ছিল কোহলি ৭১তম সেঞ্চুরি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live