টি-টোয়েন্টি বিশ্বকাপ: শেষ হলো বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
গতকালরাতে আবুধাবিতেনিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে দুই বল আগে অলআউটহয় আয়ারল্যান্ড।তারা সব কয়টি উইকেট হারিয়ে১২৯ রান করে। ফলে ১৪ রানের জয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার মিশনে শুভসূচনা হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নিজেদের দেয়া ১৪৩ রানের লড়াকুস্কোর নিয়ে ফিল্ডিং করতে নেমে প্রথম থেকেই আইরিশ মেয়েদের চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আঘাত হানেন সানজিদা আক্তার মেঘলা। পরের ওভারে সালমার শিকারে পরিণত হন তিন নম্বরে নামা ওরলা প্রেন্দারগাস্ত।
আরেক ওপেনার অ্যামি হান্টার ও অধিনায়ক লরা ডিলানি চেষ্টা করেন দলকে জয়ের কক্ষে রাখতে। অ্যামি ৩৩ ও লরার ব্যাট থেকে আসে ২৮ রান। এ দুজন ফেরার পর বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন রিচার্লিসন। তবে তার ২৬ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সালমা। নাহিদা আক্তার ও সানজিদা মেঘলার শিকার দুইটি করে উইকেট। মাত্র ৩০ রানে শেষ পাঁচ উইকেট হারানো আয়ারল্যান্ডের তিন ব্যাটার সাজঘরে ফিরেছেন রানআউট হয়ে।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন টপঅর্ডারের তিন ব্যাটার। বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন ১৬ বলে ১৬ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করেন শামীমা সুলতানা ও অধিনায়ক জ্যোতি।
ফিফটির সম্ভাবনা জাগালেও দলীয় ৯০ রানের মাথায় ব্যক্তিগত ৪৮ রান করে আউট হন শামীমা। তার ৪০ বলের ইনিংসে ছিল সাতটি চারের মার। শামীমা আউট হওয়ার পর হাত খুলে মারতে থাকেন শুরুতে রয়েসয়ে খেলতে থাকা টাইগ্রেস অধিনায়ক।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১০ চার ও একটি ছয়ের মারে ৫৩ বলে ৬৭ রান করেছেন জ্যোতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার প্রথম ফিফটি। এর আগে মালদ্বীপের বিপক্ষে খেলা প্রথম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন তিনি।
আইরিশদের হারিয়ে যাত্রা শুরুর পর বাংলাদেশের পরের প্রতিপক্ষ স্কটল্যান্ড নারী দল। আজ রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। বুধবার গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেমির টিকিট পেতে গ্রুপে সেরা দুই দলের মধ্যে থাকা বাঞ্ছনীয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live