মেসির গোলে শেষ হলো পিএসজি বনাম লিওনের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
ম্যাচের পাঁচ মিনিটে মেসির গোলে এগিয়ে গেলেও বাকি সময়ে অবশ্য মেলেনি আর কোনো গোল। অনেক সুযোগ হারানো ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই বাড়ি ফিরেছে পিএসজি। এ জয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।
লিওনের মাঠে খেলতে গিয়ে ম্যাচের শুরুতেই দারুণ বোঝাপড়ার প্রদর্শনী করেন মেসি ও নেইমার। প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে রেখে নেইমারকে বল এগিয়ে দেন মেসি। ফিরতি বল পেয়ে বাম পায়ের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন সাতবারের ব্যালন ডি অরজয়ী তারকা।
শুরুতেই গোল পাওয়ার পর লিওনের ওপর একের পর এক আক্রমণ করতে থাকে পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে মেসির দুর্দান্ত শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান লিওনের গোলরক্ষক। পরের মিনিটে চীনের প্রাচীর হয়ে যাওয়া গোলরক্ষকের কাছে আটকা পড়েন কাইলিয়ান এমবাপে।
দারুণ সব আক্রমণ করেও রক্ষণের কাছে আটকা পড়ার চিত্র চলতে থাকে পুরো ম্যাচজুড়ে। ম্যাচের পুরোটা সময়ে গোলের জন্য ১৫টি শট নেয় পিএসজি। যার মধ্যে ৮টিই থাকে লক্ষ্য বরাবর। কিন্তু মেসির ঐ প্রথম গোল ছাড়া বল আর জালে প্রবেশ করেনি।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরত আসে। সতীর্থের পা ঘুরে আসা ফিরতি বলে হেডে বল জালে জড়ান সার্জিও রামোস। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।
মেসির একমাত্র গোলে পাওয়া জয়ের সুবাদে ৮ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে মার্শেই। লিওনের অবস্থান ষষ্ঠ, তাদের ঝুলিতে রয়েছে ১৩ পয়েন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা