‘অস্ট্রেলিয়া বিশ্বকাপের চেয়েও গুরুত্বপূর্ণ শাহীন আফ্রিদি’
অভিষেকের পর থেকেই বল হাতে চমক দেখিয়ে চলেছেন শাহীন আফ্রিদি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সময়ের সেরা পেসারদের একজন হিসেবে। ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে না পারায় তার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান।
শাহীন আফ্রিদির পুনবার্সন প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছিল পাকিস্তান ক্রিকেটে। গল টেস্টে চোটে পড়া বাঁহাতি এই পেসার কদিন আগে চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। সেখানে যাওয়ার আগে অবশ্য শাহীনের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোহাম্মদ হাফিজ।
শহিদ আফ্রিদি রীতিমতো বোমা ফাটিয়েছিলেন। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক জানান, পিসিবির নয় নিজের টাকায় ইংল্যান্ডে চিকিৎসা করাচ্ছেন শাহীন। যদিও সেসব খরচ পরিশোধ করার কথা জানায় পিসিবি। পাকিস্তানের ক্রিকেটে যখন এসব আলোচনা যখন তুঙ্গে তখন আকিভ জাভেদ বললেন ভিন্ন কথা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও শাহীনকে অস্ট্রেলিয়াতে না খেলার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। আকিভ জাভেদ মনে করেন, পাকিস্তানের জন্য অস্ট্রেলিয়া বিশ্বকাপের চেয়েও শাহিন গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে, শাহীনের মতো পেসার প্রতিদিন জন্মায় না।
এ প্রসঙ্গে আকিভ জাভেদ বলেন, ‘শাহীন আফ্রিদির মতো পেসাররা প্রতিদিন জন্মায় না। শাহীন আফ্রিদির জন্য আমার পরামর্শ থাকবে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা। কারণ অস্ট্রেলিয়া বিশ্বকাপের চেয়েও শাহীন গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই