চমক দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো ইংল্যান্ড
৭ ম্যাচের টি-২০ সিরিজের ১ম-টিতে আগামীকাল ২০ সেপটেম্বর মঙ্গলবার মাঠে নামবে পাকিস্তান-ইংল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে রাত ৮টায় করাচিতে। নিয়মিত অধিনায়ক জস বাটলার স্কোয়াডে থাকলেও পুরোপুরি চোট না সারায় থাকবেন দলের ডাগআউটে। এ কারণে নতুন দায়িত্ব পাওয়া অধিনায়ক মঈন আলি জানালেন, পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের অধিনায়কত্ব করা বড় গর্বের মুহূর্ত।
গণমাধ্যমে মঈন বলেন, ‘অবশ্যই আমার শিকড় এখান থেকে। এখানে এত বড় সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া বড় কিছু। এটি একটি ঐতিহাসিক সিরিজ, যার ফলে বিশাল ও গর্বের মুহূর্ত। আমার মা-বাবা, আমার বন্ধুরা এবং আমার পরিবার এবং সম্প্রদায় আর আমি মনে করি যে আমি প্রতিনিধিত্ব করি তারা সবাই আমার জন্য খুশি। যে কোনো জায়গায়, যে কোনো খেলায় ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া ও এই দলের হয়ে খেলা একটি বিশাল সম্মানের বিষয়।’
গেল মাসে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলার সময় চোট পেয়ে ছিটকে যান বাটলার। এমন অবস্থায় পাকিস্তান সিরিজ পুরোপুরি মিস করবেন বলে ধারণা করা যাচ্ছে। কবে নাগাদ মাঠে ফিরবেন বাটলার সেটা মঈনও নিশ্চিত করে বলতে পারছেন না।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই (বাটলার কখন খেলবেন), তিনি একটু বেশি সতর্ক এবং হয়তো সফরের শেষের দিকে তিনি একটি বা দুটি ম্যাচ খেলবেন তবে এটি তার অগ্রগতির উপর নির্ভর করবে। আমরা তাকে বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট করতে চাই তাই আমরা কোনো ঝুঁকি নেব না।’
মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম চারটি টি-টোয়েন্টি ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে। পরের তিনটি লাহোরে। সিরিজের শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ অক্টোবর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা