সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা
কয়েক বছর আগেও জাতীয় দলে সাবিনা ছিলেন নিঃসঙ্গ। একাই লড়তে হতো। কারণ, সতীর্থরা ছিলেন ছোট। জাতীয় দলে খেলার মতো অভিজ্ঞতা ছিল না মারিয়া মান্দাদের। তখনো যেমন দলকে টেনে নিয়েছেন সাবিনা খাতুন, আজও তিনি নেতৃত্ব দিলের সামনে থেকে। আজ ফাইনালে গোল পাননি সাবিনা, তবে গোল করিয়েছেন। কোনো না কোনোভাবে দলে জয়ে অবদান থাকেই সাবিনার।
ফাইনালের আগপর্যন্ত করেছেন ৮ গোল। যার মধ্যে দুটি হ্যাটট্রিক। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জয়ে সাবিনার দুই গোল। পাকিস্তানের বিপক্ষে দলের ৬-০ গোলে জয়ে সাবিনার তিন গোল। ভারতের বিপক্ষে ৩-০ গোলে জয়ে সাবিনা গোল পাননি। সেদিন দুই গোল করেন স্বপ্না। সেমিফাইনালে বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দেয় ভুটানকে। সাবিনা হ্যাটট্রিক করেন সেদিনও।
দল হিসেবে এবার বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। তার মধ্যেই সাবিনা ছিলেন আলাদা। ঢাকা ছাড়ার আগে বলেছিলেন, শিরোপা নিয়ে ফিরতে পারলে নিজেকে সুখী ভাববেন। আজ সত্যিই নিজেকে সুখী ভাবার দিন সাবিনার। তাঁর নেতৃত্বেই বাংলাদেশের মেয়েরা হিমালয় জয় করে ফিরছেন দেশে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা