বাংলাদেশের মেয়েদের সাফল্যে ফেসবুকে নিজেদের অনুভুতি প্রকাশ করলেন মুশফিক-তামিমরাও
বাংলাদেশের মেয়েদের এমন ইতিহাসগড়া জয়ে উচ্ছ্বাসে ভাসছে পুরো দেশ। বাদ নন জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও। এমন সাফল্যে মুশফিক-তামিমরা অভিনন্দন বার্তায় সিক্ত করেছেন সাবিনা-কৃষ্ণাদের।
জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ...মাশাআল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জেতা আমাদের আদরের বোনদের অনেক অভিনন্দন। তোমাদের নিয়ে আসলেই গর্ববোধ করছি। সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে স্যালুট।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াজগতে অন্যতম বড় অর্জন।’
উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়নস।’
বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার অভিনন্দন জানিয়েছেন এভাবে, ‘সাফের নতুন চ্যাম্পিয়নদের পরিচয় করি দিচ্ছি। এটা আমাদের বাংলাদেশ। অভিনন্দন মেয়েরা।’
অফস্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসান লিখেছেন, ‘প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন।’
পেসার তাসকিন আহমেদের উচ্ছ্বাসটা যেন একটু বেশিই। তিনি লিখেছেন, ‘ইয়েস! বাংলাদেশ ইতিহাস গড়লো। নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো। অভিনন্দন মেয়েরা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা