আগামীকাল বুধবার দুপুরে দেশে ফিরছে ইতিহাসগড়া মেয়েরা
ইতিহাসগড়া এই নারী দল দেশে ফিরবে বুধবার দুপুরে। নেপাল থেকে দুপুরে সোয়া ১২টার ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, সিরাত জাহান স্বপ্নারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।
বাংলাদেশের স্বর্ণকন্যাদের বরণ করে নিতে ঠিক কী ব্যবস্থা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- তা এখনও জানা যায়নি। দলের অন্যতম সেরা ফুটবলার সানজিদা আখতারের তেজোদ্দীপ্ত বার্তার পর আপামর ক্রীড়াপ্রেমীদের দাবি, চ্যাম্পিয়ন দলকে যেনো ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করা হয়।
এদিকে আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন দলের মতোই পুরো টুর্নামেন্ট খেলার পর আজ (মঙ্গলবার) একদিনের বিশ্রাম পেয়েছেন নারী দলের ফুটবলাররা। সকালের নাশতা করার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে কাঠমান্ডু শহর ঘুরে বেড়ানোর জন্য। দলবেধেই ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েছেন সাবিনা-সানজিদারা।
পরে আজ বিকেলে নেপালের কাঠমান্ডুস্থ দূতাবাসে আমন্ত্রণ রয়েছে শিরোপা জেতা এ দলের। সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে