সাকিব-তামিমের পর এবার টি-টেন লিগে নাম লেখালো আরও এক টাইগার ক্রিকেটার
আগামী ২৬ সেপ্টেম্বর হবে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানে দল পেলেই জানা যাবে কাদের জার্সি পরে মাঠ মাতাবেন মোস্তাফিজ। অবশ্য এরপরও বাকি থাকবে বিসিবির অনাপত্তিপত্র। সেটি না পাওয়ায় ২০১৭ সালে প্রথম আসর খেলতে পারেননি মোস্তাফিজ।
এবারের টি-টেন লিগের ড্রাফটে মোস্তাফিজের থাকার বিষয়টি নিশ্চিত করে টি-টেন লিগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানরা সাবধান! ডেভিড উইলি, দুশমন্থ চামিরা, মোস্তাফিজুর রহমান, তাবরাইজ শামসি ও টাইমাল মিলস সিজন ৬-র ড্রাফটে আছে।’
এর আগে ২০১৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরেই দল পেয়েছিলেন মোস্তাফিজসহ। বিসিবি সেবার মোস্তাফিজের ইনজুরি নিয়ে চিন্তিত থাকায় টি-টেন লিগ খেলার অনাপত্তিপত্র দেয়নি। এবার ড্রাফটে দল পেলে ও বিসিবি অনাপত্তিপত্র দিলে প্রথমবারের মতো টি-টেন লিগে খেলবেন মোস্তাফিজ।
মোস্তাফিজের মতো ২০১৭ সালের দল পেয়েছিলেন সাকিব-তামিমও। তারা দুজনই বিসিবির অনাপত্তিপত্র নিয়ে খেলেন সেই আসরে। সেবার কেরালা কিংসের হয়ে চ্যাম্পিয়ন ট্রফির স্বাদ পান সাকিব। এবার তিনি খেলবেন বাংলা টাইগার্সের আইকন খেলোয়াড় হিসেবে। অন্যদিকে তামিম খেলেছিলেন পাখতুনসের হয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা