সাবেকদের ‘ব্যক্তিগত আক্রমণে’ যা বললেন বাবর আজম
সদ্য সমাপ্ত এশিয়া কাপে মোট ৬ ইনিংসে বাবরের মোট রান ছিল ৬৮। এমন পারফরম্যান্সে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক।
ক্যারিয়ার স্ট্রাইক রেট অবশ্য একটুও খারাপ নয় বাবরের। যা প্রায় ১২৯ এর কাছাকাছি। যদিও পাওয়ার প্লে এবং প্রথম ১০ ওভারে বাবরের স্ট্রাইক রেট নিয়ে ক্রমাগতই চলে সমালোচনা। এমনকি রিজওয়ানের সঙ্গে তার ওপেনিং জুটি নিয়েও থাকে সমালোচনা।
এমন সমালোচনায় বিরক্ত হয়ে বাবর বলেন, 'সাবেক ক্রিকেটাররা নিজেদের মতামত জানাতেই পারেন। তবে যেটা হতাশার, তা হলো ব্যক্তিগত আক্রমণ। সাবেক ক্রিকেটাররাও নিজেদের সময়ে এটার মধ্য দিয়ে গেছেন এবং তারা ভালো করেই জানেন, কতটা চাপ ও দায়িত্ব নিয়ে খেলতে হয় আমাদের।'
'আমি ব্যক্তিগতভাবে এসব মতামতকে পাত্তা দেই না। আমার কাছে এসবের কোনো মূল্য নেই। কখনও ভালো সময় যাবে, কখনও নয়। যত ভালোই করুন, লোকের কথা চলতেই থাকবে। সবচেয়ে ভালো হলো এসবকে এড়িয়ে যেতে পারা।'
এর আগে সাবেক পেসার ও পিএসএলের দল লাহোর কালান্দার্সের কোচ আকিব জাভেদ বলেছিলেন, করাচি কিংসের বিপক্ষে ম্যাচ থাকলে বাবরকে আউটই করতে চান না লাহোরের বোলাররা। যেন দলের প্রয়োজনীয় রান রেট বেড়ে যায়।
জাভেদের ভাষায়, 'দলের কৌশল থাকে বাবরকে আউট না করা। কারণ, সে আপন গতিতে ব্যাট করে এবং দলের প্রয়োজনীয় রান রেট বাড়তেই থাকে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন