চ্যাম্পিয়ন এই নারী ফুটবলারদের বেতন জানলে আপনি অবাক হবে
আগামীকাল বুধবার তারা ট্রফি নিয়ে দেশে ফিরবে। বীর কন্যাদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। সেই বাসে করেই ঢাকা শহর ঘুরবেন চ্যাম্পিয়নরা। কিন্তু এতে তাদের জীবন কতটা বদলে যাবে? কতটা সচ্ছল হবেন তারা?
বাংলাদেশের নারী ও পুরুষ খেলোয়াড়দের মধ্যে বেতন বৈষম্য আকাশ-পাতাল। পুরুষদের খেলায় অর্থের ঝনঝনানি আছে, স্পনসরদের ভিড় আছে, কিন্তু ফলাফল নেই। অন্যদিকে যে মেয়েরা দেশকে বারবার গর্বিত করছেন, তাদের বেতন কাঠামো দেখলে স্তম্ভিত হতে হয়! জাতীয় দলের ‘এ’ ক্যাটাগরির একজন নারী ফুটবলার পান ১২ হাজার টাকা। বাকি দুই ক্যাটাগরির মেয়েরা যথাক্রমে ১০ হাজার এবং ৮ হাজার টাকা করে মাসিক বেতন পান!
ক্লাব ফুটবলে মেয়েদের সর্বোচ্চ বেতন দিয়ে থাকে বসুন্ধরা কিংস। যেখানে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার এবং সানজিদা আক্তাররা ক্যাটাগরি ভেদে ৪-৫ লাখ টাকার মতো পেয়ে থাকেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অর্থের ঝনঝনানি কম নেই। মেয়েদের ফুটবলে বিনিয়োগেই যেন তাদের যত অনাগ্রহ।
কোনো টুর্নামেন্ট জয়ের পর ছেলেদের জন্য যেসব পুরস্কারের ছড়াছড়ি থাকে, মেয়েদের জন্য তেমন কিছুই থাকে না। বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার কি সেই অচলায়তন ভাঙবে?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?