শুরু হচ্ছে জাতীয় লিগ, বাড়ছে ম্যাচ ফি-প্রাইজমানি
কিন্তু সময়ের প্রবাহতায় সে সিদ্ধান্ত পাল্টেছে। আপাতত টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা হবে না। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় লিগ, চারদিনের ম্যাচ দিয়ে।
সবকিছু ঠিক থাকলে ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে একসঙ্গে শুরু হবে এবারের জাতীয় লিগের খেলা।
যেহেতু সামনেই দেশে বসবে নারী এশিয়া কাপ ক্রিকেট, ওই আসরে সিলেটই হচ্ছে মূল ভেন্যু। তাই এবার প্রথম দিকে জাতীয় লিগ সিলেটে হবে না।
সেই শুরুর পর থেকে প্রতিবার জাতীয় লিগকে আকর্ষণীয় করার কথা শোনা যায়। খুব না হলেও কমবেশি প্রতিবারই এনসিএলকে আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার চেষ্টা থাকে। সে লক্ষ্যে ক্রিকেটাদের ম্যাচ ফি, দৈনিক ভাতা, যাতায়াত ভাতা, থাকা-খাওয়া এবং প্রাইজমানি বেড়েছে।
বিসিবি টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি জাগো নিউজকে জানিয়েছেন, ‘চেষ্টা করা হয়েছে আকর্ষণ বাড়ানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে জাতীয় লিগকে প্রতিষ্ঠিত করার। ক্রিকেটারদের আনুষাঙ্গিক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি উইকেটের মান উন্নয়নেও সাধ্যমত চেষ্টা থাকছে এবার। সেদিকে চিন্তা করেই এবার ইংল্যান্ড থেকে ডিউক লাল বল আনা হয়েছে। এবার ডিউক বলেই খেলা হবে।’
সর্বশেষ খবর, এবারও প্রাইজমানি, ক্রিকেটারদের ম্যাচ ফি ও ম্যান অব দ্য ম্যাচের অর্থ পুরস্কারের অংক বাড়ছে। জাতীয় লিগ আয়োজক কমিটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এবার দুই ‘টায়ারের’ প্রাইজ মানি, ম্যাচ ফি এবং ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারের অর্থ বাড়ানো হয়েছে। ‘এ টায়ার’-এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি বেড়েছে ১০ লাখ টাকা করে।
পূর্বে ‘এ টায়ার’-এর চ্যাম্পিয়ন দলকে দেওয়া হতো ২০ লাখ টাকা। এবার এক নম্বর টায়ারের চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ থাকবে ৩০ লাখ টাকা। রানার্সআপ দলের পুরস্কার ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১৫ লাখ করা হয়েছে।
আর ‘টায়ার ২’র চ্যাম্পিয়ন দলের অর্থ পুরস্কার ৫ থেকে বাড়িয়ে ৭ লাখে উন্নীত করা হয়েছে। প্রতি খেলার ম্যান অব দ্যা ম্যাচের জন্য আগে যে অর্থ বরাদ্দ থাকতো, সেটাও বাড়ানো হচ্ছে এবার। তবে ম্যান অব দ্য টুর্নামেন্টের অর্থ পুরস্কারের অংক একই থাকবে। সেটা বাড়বে না।
ম্যাচ ফি বাড়ানো হয়েছে। সেটা দলগুলোর অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হবে। এক নম্বর টায়ারে গতবার যে দল সবার ওপরে ছিল, তাদের সবার ম্যাচ ফি ধরা হয়েছে এক লাখ টাকা করে। এভাবে দুই টায়ারের দলগুলোর গতবারের অবস্থানকে মানদণ্ড ধরে আনুপাতিকহারে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই