অস্ট্রেলিয়াকে বিশাল রানের টার্গেট দিল ভারত
মোহালিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরির সঙ্গে সূর্যকুমারের ৪৬ রানে ভর করে ৬ উইকেটে ২০৮ রানের পুঁজি পেয়েছে ভারত। অর্থাৎ জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ২০৯ রান।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুটা ভালোই ছিল অস্ট্রেলিয়ার। ৩৫ রানের মধ্যে তারা তুলে নিয়েছিল রোহিত শর্মা (১১) আর বিরাট কোহলিকে (২)।
কিন্তু লাভের লাভ হয়নি। সূর্যকুমার যাদব আর লোকেশ রাহুল তৃতীয় উইকেটে ৪২ বলে ৬৮ রানের জুটি গড়ে তোলেন। রাহুল ৩৫ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৫ রান করে হ্যাজেলউডের শিকার হন।
ঝোড়ো ব্যাট করা সূর্য ফেরেন ফিফটির ঠিক আগে (২৫ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৬)। তবে এরপর অসি বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন হার্দিক পান্ডিয়া।
ভারতীয় এই অলরাউন্ডার চার-ছক্কার বন্যা বইয়ে দেন। ৩০ বলেই তিনি খেলেন ৭১ রানের হার না মানা এক ইনিংস, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার।
অস্ট্রেলিয়ার নাথান এলিস ৩০ রানে ৩টি আর জশ হ্যাজেলউড ৩৯ রানে নেন ২টি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা