অবিশ্বাস্য ভাবে শেষ হলো ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ৪১৯ রানের টি-২০ ম্যাচ
অস্ট্রেলিয়াকে রান তাড়ার ভিত গড়ে দেন ওপেনার ক্যামেরুন গ্রিন। ৩০ বলে ৮ চার আর ৪ ছক্কায় ৬১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ২০৩.৩৩!
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬০ রান তোলে অস্ট্রেলিয়া। ১০ ওভার শেষে ১ উইকেটেই রান ছিল ১০৯। এরপর বড় একটি ধাক্কা দেয় ভারত। ৩৬ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে বসে অসিরা।
তবে তাতে কোনো লাভ হয়নি স্বাগতিকদের। ম্যাথু ওয়েড ব্যাটিংয়ে নেমেই আগ্রাসী হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার হয়ে আজ অভিষেক হওয়া সিঙ্গাপুরের ব্যাটার টিম ডেভিডকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৩০ বলে ৬২ রান যোগ করেন ওয়েড।
শেষ ওভারে দল যখন জয় থেকে মাত্র ২ রান দূরে, তখন ১৪ বলে ১৮ রান করে আউট হন ডেভিড। তবে পরের বলেই চাহালকে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করে ফেলেন প্যাট কামিন্স। ওয়েড ২১ বলে ৬ চার আর ২ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়ার হাফ সেঞ্চুরির সঙ্গে সূর্যকুমারের ৪৬ রানে ভর করে ৬ উইকেটে ২০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল রোহিত শর্মার দল।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুটা ভালোই ছিল অস্ট্রেলিয়ার। ৩৫ রানের মধ্যে তারা তুলে নিয়েছিল রোহিত শর্মা (১১ রান) আর বিরাট কোহলির (২ রান) উইকেট।
কিন্তু সূর্যকুমার যাদব আর লোকেশ রাহুল তৃতীয় উইকেটে ৪২ বলে ৬৮ রানের জুটি গড়ে তোলেন। রাহুল ৩৫ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৫ রান করে হ্যাজেলউডের শিকার হন।
ঝোড়ো ব্যাট করা সূর্য ফেরেন ফিফটির ঠিক আগে (২৫ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৬)। তবে এরপর অজি বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন হার্দিক পান্ডিয়া।
ভারতীয় এ অলরাউন্ডার চার-ছক্কার বন্যা বইয়ে দেন। ৩০ বলেই তিনি খেলেন ৭১ রানের হার না মানা এক ইনিংস, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কা।
অস্ট্রেলিয়ার নাথান এলিস ৩০ রানে ৩টি আর জশ হ্যাজেলউড ৩৯ রানে নেন ২টি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা