যে কারনে মাঠেই কার্তিকের থুতনি চেপে ধরলেন অধিনায়ক রোহিত
তবে ভালো করে ভিডিওটি দেখলে ভুল ভাঙবে সবার। এটা আসলে সিরিয়াস কিছু ছিল না, ছিল খুনসুঁটি। তবে রোহিত যেভাবে কার্তিকের থুতনি চেপে ধরেছিলেন, কার্তিক বেচারা একটু ব্যথাও পেয়েছেন নিশ্চয়ই!
মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টির ঘটনা। ম্যাচে ভারতের ২০৮ রানের বড় লক্ষ্যও অনায়াসে টপকে যায় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ইনিংসের ১২তম ওভারের শেষ বলে উমেশ যাদব গ্লেন ম্যাক্সওয়েলকে একটি শর্ট ডেলিভারি দেন। পয়েন্টের উপর দিয়ে মারতে যান ম্যাক্সওয়েল। কিন্তু তা হয়নি।
বরং উইকেটের পেছনে বল ধরেন কার্তিক। আবেদন করেন ভারতীয় ফিল্ডাররা। কিন্তু অনফিল্ড আম্পায়ার আউট দেননি। ফলে উইকেটরক্ষক কার্তিককে জিজ্ঞেস করে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেন রোহিত। তাতে দেখা যায়, ব্যাটে লেগেছে বল। আউট হয়ে যান ম্যাক্সওয়েল।
তবে সেইসব ছাপিয়ে ভাইরাল হয়ে যায় রোহিত এবং কার্তিকের কাণ্ড। ডিআরএস সিদ্ধান্ত নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তার ফাঁকে দেখা যায় শক্ত করে কার্তিকের থুতনি চেপে ধরেছেন ভারতীয় অধিনায়ক।
এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকে অভিযোগ করেন, কার্তিককে শারীরিকভাবে হেনস্থা করেছেন রোহিত। একজন লিখেন, ‘(ডিআরএস) নিয়ে দিনেশ কার্তিককে হুমকি দিচ্ছেন রোহিত শর্মা। লজ্জাজনক।’ অনেকে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুর দিকের একটি ভিডিও পোস্ট করে দাবি করতে থাকেন, কার্তিককে গালিগালাজ করেছেন রোহিত।
যদিও অধিকাংশ নেটিজেন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, কার্তিক এবং রোহিতের রসায়ন এতটাই ভালো যে দুজনে স্রেফ মজা করছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা