সাফ জয়ী নারী দলকে বিশাল অংকের টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিল বিসিবি
গত ১৯ সেপ্টেম্বর (সোমবার) কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। শুধু ফুটবল নয়, সাম্প্রতিক সময়ে সব ধরনের খেলাধুলা মিলিয়ে এটাই দেশের ক্রীড়াঙ্গণের সবচেয়ে বড় অর্জন। এবার আনুষ্ঠানিকভাবে সেটার শরিক হতে চলেছে বিসিবি।
এই ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’
তিনি আরও বলেন, ‘আমার কোনও সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।’
পুরো সাফ আসরেই দুর্বার ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচটি ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বাংলাদেশ ২৩ গোল দেয়। মাত্র একটি গোল হজম করে তারা, সেটাও ফাইনালে! ফুটবলে বাংলাদেশের মেয়েদের এই অর্জন সাধারণ মানুষের মধ্যেও তৈরি করেছে বিপুল উন্মাদনা।
আজ (২১ সেপ্টেম্বর) দেশে আসছে সাফ জয়ী নারী ফুটবলাররা। ইতোমধ্যেই বিমান বন্দরে তাদের জন্য অপেক্ষা করছে ছাদ খোলা বাস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live