বিসিবির পর সাবিনাদের জন্য বিশাল অংকের টাকা পুরস্কার ঘোষণা করলো তমা গ্রুপ
আজ বুধবার দুপুরে বিমানবন্দরে উপস্থিত সংবাদকর্মীদের সামনে এ ঘোষণা দিয়েছেন তমা গ্রুপের চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। খেলোয়াড়দের সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য তমা গ্রুপের মতোই ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে।
প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় তাদের অর্জনের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির বিবৃতিতে পাপন বলেছেন, ‘মাঠে অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা