আরব আমিরাতের পাতা ফাঁদে পা দিল বিসিবি
তিন দিনের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার পর মিরপুরে বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া। তাই কোচ শ্রীধরন শ্রীরাম চেয়েছিলেন বিদেশে গিয়ে অনুশীলন ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলতে। বিসিবি সেখানে শ্রীরামকে প্রত্যাশার চেয়েও বেশি দিচ্ছে।
আর তাইতে বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের আগে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ আন্তর্জাতিক টি২০ সিরিজ খেলার ব্যবস্থা করেছে বোর্ড। ২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। যদিও আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজে নেতৃত্ব দেবেন সহঅধিনায়ক নুরুল হাসান সোহান। আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি হঠাৎ ঠিক হয়েছে।
বিসিবি চেয়েছিল নিজস্ব ব্যবস্থাপনায় দুবাইয়ে কন্ডিশনিং ক্যাম্প ও স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ খেলতে। তবে আমিরাত ক্রিকেট বোর্ড সুযোগটাকে লুফে নেয়। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইউএই ক্রিকেট বোর্ড বিসিবিকে উল্টো সিরিজ খেলার প্রস্তাব দেয়। যে লোভনীয় এই প্রস্তাব সঙ্গে সঙ্গে লুফে নেয় বাংলাদেশ।
তবে এটিতে বেশি লাভবান হবে আরব আমিরাত কারন তাদের নিজেদের ক্রিকেটারদের ঝালাই করে নেবে আমিরা বোর্ড বাংলাদেশের জন্য অনেকটা আমিরাতের পাতা ফাদে পা দেওয়ার মতই কারন ত্রিদেশীয় সিরিজের আগে আমিরাহ সিরিজ খেলে যদি কোন ক্রিকেটার ইনজুরি পরে তাহলে বিশ্বকাপের আগে সবচেয়ে বড় সমস্যায় পরবে বাংলাদেশ দল। আর এতে করে শুধু আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি অন্তত পাঁচ থেকে সাত কোটি টাকা বেঁচে গেছে বিসিবির! কারণ দ্বিপক্ষীয় সিরিজ হওয়ায় পুরো খরচই ইউএই ক্রিকেট বোর্ডের।
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের প্রাথমিক চিন্তা ছিল প্রস্তুতির পাশাপাশি বাড়তি কিছু নেওয়া। এটাকে আমরা বাড়তি হিসেবে দেখছি। আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হচ্ছে, এটা তো অবশ্যই বাড়তি পাওয়া।’ উল্লেখ্য, ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। সাকিবকে ছাড়াই তাই সিরিজ খেলতে আপত্তি নেই কোচ শ্রীরামের। বিসিবিও এ নিয়ে প্রশ্ন তুলছে না। বরং সাকিবের জায়গায় একজন ক্রিকেটার দেখে নেওয়ার সুযোগ পাবেন কোচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা