সাকিব-তাহিরের দুর্দান্ত বোলিংয়ে শেষ হলো গায়ানা ও জ্যামাইকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে সাকিবের গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে জ্যামাইকা তালাওয়াশ।
এই দিন ব্যাট হাতে ৪ নম্বর ব্যাটিং পজিশনে ব্যাটিং করতে নেমেছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ইমাদ ওয়াসিমের প্রথম বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের ফেরেন সাকিব। গায়ানার হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬০ রান করেন শাই হোপ।
এছাড়াও শেষের দিকে মাত্র ১৬ বলে ৪২ রান করেন ওডেন স্মিথ। এবং ১২ বলে ২৪ রান করেন কেমো পল। তবে ব্যাট হাতে না পারলেও বল হাতে পুষিয়ে দেন সাকিব আল হাসান। চার ওভার বোলিং করে ৩০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন একটি উইকেট।
জ্যামাইকা তালাওয়াশের হয়ে বলার মত একমাত্র ব্যান্ডেন কিং ছাড়া আর কোন ব্যাটসম্যান রান করতে পারেননি। ৬৬ বলে ১০৪ রান করে রান-আউট হন ব্যান্ডেন কিং। চার ওভারে ১৭ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন ইমরান তাহির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই