বল হাতে চমক দেখালেন সাকিব
তবে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা গায়ানা সপ্তম ম্যাচে এসে পেয়েছে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা। জ্যামাইকা তালাহওয়াসকে উত্তেজনাকর এক লড়াইয়ে ১২ রানে হারিয়েছে সাকিবদের দল গায়ানা।
সাকিবদের দেয়া ১৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা জ্যামাইকার শেষ ৫ ওভারে দরকার ছিল ৬১ রান। হাতে ৬ উইকেট। এমন সময়ে সাকিব তার শেষ ওভার করতে এসে দেন মাত্র ২ রান। তুলে নেন ফ্যাবিয়েন অ্যালেনাকে। গুদাকেশ মোতি ডিপ মিডউইকেটে ধরেন লো ক্যাচ।
গায়ানার দিকেই তখন হেলে যায় ম্যাচটি। কিন্তু ব্রেন্ডন কিং জমিয়ে তুলেছিলেন লড়াই। শেষ ওভারে জ্যামাইকার যখন ২০ দরকার, ওডিয়েন স্মিথকে প্রথম বলেই ছক্কা হাঁকান কিং। ৬৪ বলে তুলে নেন সেঞ্চুরি। কিন্তু নিজের লক্ষ্য পূরণ হলেও দলের লক্ষ্য পূরণ করতে পারেননি কিং। পরের বলে দেন ডট। তৃতীয় বলে পড়েন রানআউটের ফাঁদে (৬৬ বলে ৮ চার আর ৭ ছক্কায় ১০৪)
এরপর টানা দুই বলে আরও ২ উইকেট হারিয়ে ১৬৬ রানেই গুটিয়ে যায় জ্যামাইকা। সাকিব ৪ ওভারে ৩০ রানে নেন ১ উইকেট। ওডিয়েন স্মিথ ১.৫ ওভারে ২৬ রানে নেন ২ উইকেট।
এর আগে ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন স্মিথ। ১৬ বলে ৬ ছক্কায় করেছিলেন ৪২ রান। ৪৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন শাই হোপ। ১২ বলে হার না মানা ২৪ করেন কেমো পল। ১ বলে ০ করে ইমাদ ওয়াসিমের বলে এলবিডব্লিউ হন সাকিব। তারপরও সবমিলিয়ে ৮ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গায়ানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা