বুমরাহও মার খেতে পারে, শুধু ওর উপর ভরসা করো না
ফেরানো হতে পারে জসপ্রীত বুমরাহকে
জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের খারাপ বোলিংয়ের পর, দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে ফেরানো হতে পারে তারকা পেসার জসপ্রীত বুমরাহকে। চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। এমন কী মোহালিতে অজিদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেও তিনি ফিট না হওয়ার কারণে খেলতে পারেননি। তবে নাগপুরে বুমরাহ খেলতে পারেন বলেই খবর।
বুমরাহর উপর নির্ভর করা ঠিক নয়
আরপি সিং অবশ্য বলেছেন, ভারতীয় দল শুধু জসপ্রিত বুমরাহর উপর নির্ভর করা ঠিক নয়। ক্রিকবাজের একটি অনুষ্ঠানে আরপি দাবি করেছেন, ‘বিশ্বকাপকে মাথায় রেখে এগুলো ভালো লক্ষণ নয়। এশিয়া কাপ ফ্লপ হওয়ার পর, আমরা বলেছিলাম যে, আমাদের বুমরাহ এবং হার্ষাল প্যাটেল নেই। কিন্তু হার্ষাল মোহালিতে খেলেছেন। ও রান গলিয়েছে। এবং আমরা হেরে গিয়েছি। হয়তো পরের ম্যাচে বুমরাহ খেলবে এবং তাঁর বলেও অনেক রান আসতে পারে। ওকেও পেটাতে পারে। তাই আমরা আশা করতে পারি না যে, আমাদের মূল খেলোয়াড়রা ফিট হয়েই আমাদের ম্যাচ জেতাবে।’
দলের সেরা পারফরম্যান্সে অনুপস্থিত
প্রাক্তন ভারতীয় পেসার আরও বলেছেন, ‘বিশ্বকাপ যত এগিয়ে আসছে, পারফরম্যান্স ততই খারাপ হচ্ছে। আপনি যতই বলুন না কেন, অনেক পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। সব খেলোয়াড়কে সুযোগ দেওয়া হচ্ছে, যাতে সেরাটা বেরিয়ে আসে। এই সেরাটি ৪ মাস আগে বের হওয়া উচিত ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই সেরাটি দেখা যায়নি।’
মোহালিতে কে কত রান দিয়েছেন
ভারতীয় বোলাররা ২০৮ রানও রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। হরির লুটের মতো রান বিলিয়েছেন তাঁরা। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৫২ রান দেন। কোনও উইকেট তিনি পাননি। আবার হার্ষাল প্যাটেলও তার স্পেলে ৪৯ রান দেন। তিনিও কোনও উইকেট পাননি। উমেশ যাদব ৪৩ মাস পর ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন, ২ ওভারে 27 রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন এবং যুজবেন্দ্র চাহাল ৩.২ ওভারে ১২-এর উপরে ইকোনমি রেটে ৪২ রান দেন।
চাহারকে কেন খেলানো হল না
প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরাও ক্রিকবাজের একই শোতে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, দীপক চাহারকে কেন খেলানো হয়নি। নেহরা বলেছেন, ‘দীপক চাহারকে কেন খেলানো হল না, তা আমার বোঝার বাইরে। উমেশ যাদব কোথাও ছিলেন না। চাহারের জন্য এক সময় বলা হচ্ছিল যে, তিনি প্লেয়িং একাদশে ভুবনেশ্বরের জায়গায় খেলবেন। চাহার ম্যাচের জন্য ফিট ছিলেন, তাই উমেশ যাদবকে কেন তাঁর বদলে খেলানো হল, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই