শুরু হচ্ছে অ্যাশেজের লড়াই
তবে অ্যাশেজে মাঠে নামার আগে জুনের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ১ জুন থেকে শুরু হবে ম্যাচটি। এর আগে ২০১৯ সালে টেস্ট খেলেছে এই দুই দল। আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচের ১২ দিন পর শুরু হবে অ্যাশেজ সিরিজ।
১৬ জুন এজবাস্টনে হবে অ্যাশেজের প্রথম টেস্ট। লর্ডসে সাদা পোশাকের দ্বিতীয় ম্যাচ হবে ২৮ জুন। পরের তিন টেস্ট হবে ৬, ১৯ এবং ২৭ জুলাই। বাকি তিন ম্যাচ হবে হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড এবং ওভালে। ৪৬ দিনের অ্যাশেজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড।
যেখানে কিউইদের বিপক্ষে চারটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জস বাটলারের দল। ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজটি শেষ হবে ১৫ সেপ্টেম্বর। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড।
আগামী বছর ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে নারী অ্যাশেজও। যেখানে এক টেস্টের সঙ্গে থাকছে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। এরপর শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলবে ইংলিশ মেয়েরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা