রোহিতদের চরম আপমান করলেন বাট
পাকিস্তানের সাবেক ব্যাটার সালমান বাট মনে করেন ভারতের ক্রিকেটারদের ফিটনেস ঠিক নেই। বেশ কয়েকজন ক্রিকেটারের ওজন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যদিও বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে সমালোচনার বাইরে রেখেছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, ‘আমি মনে হয় না, কেউ এটা নিয়ে কথা বলবে। তবে ভারতের টিমের ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়াসহ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিলে, ফিটনেসের দিক থেকে ভারত একেবারেই শক্তিশালী নয়। ভারতের মূল খেলোয়াড়দের খেলতে হলে যতটা ফিটনেস দরকার, একেবারেই নেই। তারা তলানিতে রয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ সময়ে তিনটি ক্যাচ মিস করেছেন ভারতের ফিল্ডাররা। এর মধ্যে অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুলও রয়েছে। রাহুলের সেই ক্যাচ মিসেরও কড়া সমালোচনা করেছেন বাট। তিনি মনে করেন
তিনি আরও যোগ করেছেন, ‘রাহুল যে ক্যাচটি ফেলেছিল, দেখে মনে হচ্ছিল সে বলের দিকে অলসভাবে দৌড়াচ্ছে। অক্ষর প্যাটেলও একই ভাবে ক্যাচ ছেড়েছে। এ ভাবে তাড়া করতে গিয়ে ক্যাচ ড্রপ করলে ব্যাটসম্যানরা সুযোগ দেবে না। বিশ্বকাপের আগে ভারতের হয়ে খেলোয়াড়দের ফিটনেস এবং বোলিং চিন্তার বিষয়। অস্ট্রেলিয়ায় ফিল্ডিং এবং থ্রো করার ক্ষমতা খুব ভালো হওয়া উচিত। এটা ভারতের জন্য ভালো লক্ষণ নয়।’
ভারতের ক্রিকেটারদের ফিটনেস না থাকার কারণ ব্যাখ্যা করে বাট বলেন, ‘ভারতের খেলোয়াড়দের ফিট না থাকার কারণগুলি হল, ওরা বিশ্বের সবচেয়ে বেশি বেতন পায়, ওরাই সবচেয়ে বেশি ক্রিকেট খেলে। যদি ফিটনেসের বিচারে অন্যান্য দলের সঙ্গে তুলনা করা হয়, তা হলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মতো ফিট নয় ভারত। এটি এশিয়ান দলগুলির মধ্যেও যোগ্যতম নয়। কিছু খেলোয়াড়কে ঢিলেঢালা মনে হচ্ছে, কারও ওজন বেশি। ভারতকে ফিটনেস নিয়ে কাজ করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই