নতুন ইতিহাস: বাবর আজম-রিজওয়ান জুটিতে জিতে বিশ্বরেকর্ড গড়লো পাকিস্তান
আগে ব্যাট করে ইংল্যান্ড পাকিস্তানকে ২০০ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল। বাবর আজম আর রিজওয়ান মিলেই এই লক্ষ্য তাড়া করে ফেলেছেন সহজে।
করাচিতে সিরিজের দ্বিতীয় টি-২০তে ১০ উইকেট আর ৩ বল হাতে রেখে বিশ্বরেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান। এই জয়ে সাত ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিক পাকিস্তান।
টি-২০ ক্রিকেটের ইতিহাসে এর আগে দুই ওপেনার মিলে ২০০ রান তাড়া করে জিততে পারেননি। বাবর আর রিজওয়ান বিশ্বরেকর্ড গড়েছেন।
১০ উইকেটে এর আগে সবচেয়ে বড় জয়টি ছিল পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের। ২০১৬ সালে হ্যামিল্টনে পাকিস্তানের ১৬৯ তাড়া করে নিউজিল্যান্ডকে জিতিয়েছিল মার্টিন গাপটিল আর কেন উইলিয়ামসন।
১০ উইকেট হাতে রেখে সবচেয়ে বেশি রান তাড়ার তৃতীয় রেকর্ডটি আবার পাকিস্তানের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫২ রান তাড়া করে দলকে বিনা উইকেটে জিতিয়েছিলেন বাবর-রিজওয়ান জুটিই।
বৃহস্পতিবার রাতে করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তুলেছিল ইংল্যান্ড। ২৩ বলে ৪টি করে চার-ছক্কায় অধিনায়ক মঈন আলি খেলেন ৫৫ রানের হার না মানা ইনিংস। বেন ডাকেট করেন ২২ বলে ৪৩।
জবাবে বাবর-রিজওয়ান জুটির কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। বাবর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত থাকেন। যে ইনিংসে তিনি ১১টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৫টি ছক্কা। ৫১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা