বাবর-রিজওয়ানকে ‘স্বার্থপর’ বললেন শাহিন
অবিশ্বাস্য জুটিতে বিশ্বরেকর্ড গড়ে তিন বল আগেই দলকে পুরো ১০ উইকেটের জয় এনে দিয়েছেন বাবর ও রিজওয়ান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত দেড়শ রানের লক্ষ্য তাড়া করে জয় মাত্র তিনটি। এর দুইটিতেই রয়েছে বাবর-রিজওয়ান জুটির নাম।
অধিনায়ক বাবর হাঁকিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, খেলেছেন ৬৬ বলে ১১০ রানের ইনিংস। রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৮৮ রান। দলকে জিতিয়ে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন দুজন। তবু কি না তাদেরকে স্বার্থপর বললেন সতীর্থ পেসার শাহিন শাহ আফ্রিদি!
বর্তমানে ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় খেলতে পারছেন না শাহিন। তবে পুরো ম্যাচই দেখছেন তিনি। বাবর-রিজওয়ানের জুটিতে পাকিস্তানের ১০ উইকেটের জয়ের পরই নিন্দুকদের খোঁচা মেরে টুইটবার্তায় দলকে অভিনন্দন জানিয়েছেন এ তরুণ পেসার।
তিনি লিখেছেন, ‘আমার মনে হয়, বাবর-রিজওয়ানকে বাদ দেওয়ার সময় এসেছে। কী স্বার্থপর খেলোয়াড় তারা। ঠিকভাবে খেললে ১৫ ওভারেই খেলা শেষ হওয়ার কথা। অথচ তারা কি না শেষ ওভারে নিয়ে গেলো। এ দুজনের বিরুদ্ধে আন্দোলন করা যাক। কী বলেন?’
শাহিন আরও লিখেছেন, ‘এই অসাধারণ পাকিস্তান দলকে নিয়ে আমি খুবই গর্বিত।’
সাম্প্রতিক সময়ে বাবর ও রিজওয়ানের ব্যাটিংয়ের স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষ করে পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ জানিয়েছেন, ধীর ব্যাটিংয়ের কারণে পিএসএলে বাবরকে আউট না করার পরিকল্পনা থাকে তাদের। এসবের জবাবেই মূলত টিপ্পনী কেটে স্বার্থপর বলেছেন শাহিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা