২০২৩ আইপিএলের নিলামের দিনক্ষণ ঘোষণা
সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর বসতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি আসরের নিলাম। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, এবারের নিলাম বড় আকারে আয়োজন হবে। অনুষ্ঠিত হবে ছোটো পরিসরে।
দলগুলো সর্বোচ্চ ৯৫ কোটি রুপি খরচ করতে পারবে। যা আগের আইপিএলের আসরগুলোর তুলনায় ৫ কোটি বেশি। আর নিলামে অংশ নিতে দলগুলোর হাতে অন্তত ৫ কোটি রুপি থাকতে হবে। দলগুলো চাইলে খেলোয়াড়দের ছেড়ে দিয়ে নিজেদের অর্থের পরিমাণ বাড়াতে পারবে।
আইপিএলের আগামী মৌসুমে আর চেন্নাই সুপার কিংসে খেলতে দেখা যাবে না রবীন্দ্র জাদেজাকে। দলটি এরই মধ্যে এই অলরাউন্ডারকে ছেড়ে দিতে সব রকমের প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া গুজরাট টাইটান্সের শুভামান গিলের সঙ্গে তাকে ওদল বদল করতেও রাজি তারা।
গুজরাটের দুই ক্রিকেটার রাহুল তেওয়াতিয়া ও সাই কিশোরকে দলে নিতে অন্য বেশ কয়েকটি দল আগ্রহ দেখিয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই দুই ক্রিকেটারকে ছাড়ছে না। মিনি নিলামের এক সপ্তাহ আগে ট্রান্সফার উইন্ডি চালু করার কথা ভাবছে বিসিসিআই।
সবকিছু ঠিক থাকলে ২০২৩ আইপিএল শুরু হতে পারে মার্চের চতুর্থ সপ্তাহ থেকে। এবারের মৌসুম থেকেই আইপিএল আয়োজন হবে দুই মাস ধরে। বড় পরিসরে আইপিএল আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতিই নিচ্ছেন আয়োজকরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা