চমক দিয়ে বিশ্বকাপে ফেভারিট দলের নাম জানালেন ক্যালিস
তবে কদিন আগেই এশিয়া কাপে ভরাডুবি হয়েছে শক্তিশালী ভারতের। এমন পারফরম্যান্সের পরও বিশ্বকাপে ভারত ঘুরে দাঁড়াবে বলে মনে করেন সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার। যদিও শিরোপা জিততে ভাগ্যেরও সহায়তা লাগবে রোহিত শর্মার দলের।
এ প্রসঙ্গে ক্যালিস বলেন, 'ভারত টি-টোয়েন্টিতে অনেক ভালো খেলছে এবং তারা অন্যতম ফেভারিট। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বকাপে তাদের ভাগ্যের সহায়তা থাকতে হবে। আমার মনে হয় ভারত ফেভারিট হওয়ার মতই দল। তাদের দলটি বেশ গোছানো। বিশ্বকাপে লক্ষ্যে পৌঁছাতে হলে ভাগ্য সঙ্গে থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো খেলতে হবে। অবশ্যই তাদের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে।'
ভারতের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। তাদের দলে রয়েছে যুবেন্দ্র চাহাল, রবীচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের মতো স্পিনার। অস্ট্রেলিয়ার উইকেট পেস বান্ধব হলেও সেখানে স্পিনাররাও ভালো করতে পারেন বলে মনে করেন ক্যালিস।
তার ভাষ্য, 'অবশ্যই প্রতিটি দলেরই সুযোগ আসবে এবং ম্যাচগুলোতে যখন স্পিনার বা পেসাররা রাজত্ব করবে।'
ভারত বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল। যদিও সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স দিয়ে নিজেদের শীর্ষ দল প্রমাণ করতে পারছে না ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও বাজেভাবে হেরেছে রোহিত শর্মার দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা