বাভুমা আমাদের নেতা, তাকে শতভাগ সমর্থন করি: বাউচার
এসএটোয়েন্টির নিলামে দল না পাওয়ায় অবশ্য হতাশা প্রকাশ করেছিলেন বাভুমা নিজেও। সেই গ্লানি ভুলে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
তবে বাভুমা কোনো দল না পাওয়ায় জাতীয় দলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে সাউথ আফ্রিকার বিভিন্ন মিডিয়া। বাউচার স্পষ্টই জানিয়ে দিলেন, নিজ দেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের ওপর শতভাগ আস্থা আছে তার।
বাউচার বলেন, 'দুর্ভাগ্যবশত আমি সেই নিলামে কোনোভাবে সম্পৃক্ত নই এবং কোনো দলের কোচিং পদেও নেই। একটা বিষয় আমি বলি, তা হচ্ছে লিগ আসবে-যাবে। তবে সাউথ আফ্রিকা ক্রিকেটের এই লিগকে আমি সম্মান করি। এটার প্রয়োজন ছিল।'
'তবে জাতীয় দলকে লিগ থেকে আলাদা ভাবে দেখা উচিত। টেম্বা বাভুমা আমাদের অধিনায়ক এবং আমি তাকে শতভাগ সমর্থন করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, তবে আমি এগুলোকে পাত্তা দিচ্ছি না। সে আমাদের নেতা এবং তাকে আমরা কীভাবে সমর্থন করি সেটা আপনারা বিশ্বাসই করবেন না।'
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কেবল ভারতের সঙ্গেই খেলার সুযোগ পাচ্ছে সাউথ আফ্রিকা। ভারতের মাটিতে রঙিন পোশাকে দুটি সিরিজ খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরবে বাভুমার দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা