বাংলাদেশের ফুটবলে আলোকবর্তিকা হয়ে আসছেন হামজা
ওয়ার্টফোর্ড কোচ মনে করছেন, যদি শেষ পর্যন্ত হামজা বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তটা নিয়েই ফেলেন, তবে এ দেশের ফুটবলে তিনি রোলমডেল হয়ে যাবেন।
সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রব এডওয়ার্ডস বলেন, ‘সে যদি এটা (বাংলাদেশের হয়ে খেলা) করতে সিদ্ধান্ত নেয়, তাহলে কাজটা অসাধারণ হবে। বাংলাদেশি শিশুদের জন্য সে হবে রোলমডেল, যাকে দেখে তারা মনে করতে পারবে, হ্যাঁ, আমি এটা করতে পারব।’
বাংলাদেশে যোগ দিলে হামজাকে দেখে আরও অনেকেই খেলাটার প্রতি ঝুঁকতে পারে বলে বিশ্বাস ওয়াটফোর্ড কোচের। তিনি বলেন, ‘বাংলাদেশের ফুটবলে হামজা সেই আলোকবর্তিকা হতে পারবে, যাকে দেখে লোকজন খেলাটার দিকে ঝুঁকতে পারবে। যদি সে এটা করে, তাহলে এটা অনেক মানুষের জন্য ইতিবাচকই হবে।’
প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে এক মৌসুমের জন্য ধারে ওয়াটফোর্ডে খেলছেন হামজা। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসাই করলেন দলটির কোচ।
ওয়ার্টফোর্ড কোচ বলেন, ‘তার সঙ্গে কাজ করাটা দারুণ আনন্দের। সে এমন এক খেলোয়াড় যে তার সামর্থ্যের সবটুকু ঢেলে দেয় অনুশীলনে। সে বেশ ইতিবাচক, আর সেটা তার পারফরম্যান্স দেখলেই আপনি বুঝে যাবেন। তাকে নিয়ে যত প্রশংসা করি, কমই থেকে যাবে।’
বয়স অল্প। হামজার সেরা ফুটবলটা এখনও সামনে পড়ে আছে, মনে করেন এওয়ার্ডস, ‘তার সেরাটা আসার এখনও বাকি, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সে দারুণ এক তরুণ খেলোয়াড়, মানুষ হিসেবেও সে অসাধারণ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই