বিশ্বকাপ সেমিফাইনাল: শেষ হলো বাংলাদেশ বনাম থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
শেষ দুই বলে দুই ছক্কার সমীকরণের সামনে দাঁড়িয়েছিল থাইল্যান্ড। দুই বলে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত করেছেন সালমা খাতুন।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় টাইগ্রেসরা। ওপেনিং জুটিতে ফারজানা হক ও মুর্শিদা খাতুন যোগ করেন ৩৪ রান। ফারজানা ১১ রান করে ফিরে গেলে এই জুটি ভাঙে।
এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আরেকটি জুটি গড়ার চেষ্টা চালান মুর্শিদাকে নিয়ে। যদিও সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি মুর্শিদা ফিরে গেলে। মুর্শিদা ২৬ রান করে ফেরার পর নিগার আউট হয়েছেন ১৭ রান করে।
দারুণ ফর্মে থাকা সোবহানা মুস্তারি এদিন থিতু হতে পারেননি। তিনি আউট হয়ে যান মাত্র ১৭ রান করে। শেষ দিকে রিতু মনি ১৭ রান করে রান আউট হন। অবশ্য ২৮ রানে অপরাজিত থেকে বাংলাদেশের মাঝারি সংগ্রহ নিশ্চিত করেন রুমানা আহমেদ।
থাইল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন রোসেনান কানহ, ফানিটা মায়া ও অনিচা কামচমফু। লড়াইয়ের পুঁজি পেয়ে বাংলাদেশের বোলারা শুরুতেই উইকেট এনে দেন।
দাপুটে বোলিংয়ে মাত্র ১৩ রানেই ৩ উইকেট হারায় থাই মেয়েরা। একপ্রান্ত আগলে রেখে থাইল্যান্ডের মেয়েদের শেষ পর্যন্ত লড়াইয়ে রেখেছিলেন নাথাখান চান্থাম। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই।
১২ রান এসেছে অধিনায়ক নারুমল চাইওয়াইয়ের ব্যাট থেকে। শেষ ওভারের চতুর্থ বলে চান্থামকে বোল্ড করে ফিরিয়েছেন সালমা। তার ব্যাট থেকে এসেছিল সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস।
শেষ পর্যন্ত ১০ রানে অপরাজিত ছিলেন সরনারিন টিপোচ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সালমা। ২টি উইকেট পেয়েছেন সানজিদা আখতার মেঘলা। আর একটি উইকেট গেছে নাহিদা আখতারের ঝুলিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা