ফাইনালে উঠেই বিশ্বকাপ ঘিরে বিশাল সুসংবাদ পেল বাংলাদেশ
আবুধাবীতে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে থাই নারীদের ১১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
আবুধাবীতে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নামে নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান তুলতে পারে টাইগ্রসরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন রুমানা আহমেদ। ২৬ রান আশে মুর্শিদার ব্যাট থেকে। ১৭ রান করে করেন অধিনায়ক জ্যোতি এবং রিতু মণি।
লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান করে থামতে হয় থাই নারীদের। দলটির পক্ষে নাথাখাম চান্থাম ৬৪ রান করে একাই লড়াই করেছেন। তবে টাইগ্রেস বোলার সালমা খাতুনের ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট এবং সানজিদা আক্তার মেঘলা ৭ রানে ২ উইকেট শিকারে হার নিয়েই মাঠ ছাড়তে হয় থাইল্যান্ডকে।
এই জয়ে বাংলাদেশের নারীরা দক্ষিণ আফ্রিকায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল। এছাড়াও বাছাইপর্বের ফাইনালে আগামী ২৫ সেপ্টেম্বর আয়ারল্যান্ড নারীদের বিপক্ষে মুখোমুখি হবে টাইগ্রেসরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)