৮ ওভারে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারত
গতকাল রাতে নাগপুরে সিরিজের দ্বিতীয় টি-২০তে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেট আর ৪ বল হাতে রেখে হারিয়েছে রোহিত শর্মার দল।
টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ভারত। নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটে ৯০ রান তুলে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৫ বলে ৩১ আর শেষদিকে ম্যাথু ওয়েড ২০ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৪৩ রানের হার না মানা ইনিংস। ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন অক্ষর প্যাটেল।
জবাবে রোহিত শর্মার ঝড়ো ব্যাটে জয়ের পথ পেয়ে যায় ভারত। রোহিত ২০ বলে ৪টি করে চার-ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। লোকেশ রাহুল ৬ বলে ১০ আর বিরাট কোহলি ৬ বলে করেন ১১ রান।
শেষদিকে নেমে তুলির আঁচড় দিয়েছেন দিনেশ কার্তিক। ড্যানিয়েল স্যামসের করা ওভারের প্রথম দুই বলের একটিকে ছক্কা আরেকটিকে চার বানিয়ে জয় নিশ্চিত করেন ভারতীয় উইকেটরক্ষক।
সিরিজের শেষ ম্যাচ আগামীকাল রোববার হায়দরাবাদে। ১-১ সমতা থাকায় এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল