হন্ডুরাসের বিপক্ষে মেসির জোড়া গোল, দেখুন ভিডিওসহ
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেসের গোলে দল এগিয়ে যাওয়ার পর দুবার জালে বল পাঠান মেসি।
দাপট দেখিয়ে খেলা ম্যাচে ৬৮ ভাগ বল দখলে রেখে মোট ১৭টি শট নেয় লিওনেল স্কালোনির দল, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ২ শট নিলেও একটিতেও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি হন্ডুরাস।
ম্যাচের শুরু থেকেই স্বপ্রতিভ ছিলেন মেসি। ১৬ মিনিটে তার পাস থেকেই বল পান পাপু গোমেজ। তিনি সেটা লাউতারো মার্টিনেজকে দিলে গোল তুলে নিতে ভুল করেননি আর্জেন্টাইন স্ট্রাইকার।
৩৯ মিনিটে মেসিকে শক্ত ফাউল করে হলুদ কার্ড দেখেন হন্ডুরাসের ডেয়াবি ফ্লোরেস। ওই ফাউলকে কেন্দ্র করে আর্জেন্টাইন সতীর্থরা হন্ডুরাসের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। যদিও পরিস্থিতি শান্ত হলে মাঠে রয়ে যান মেসি।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একবার ফাউলের শিকার হয় আর্জেন্টিনা। এবার হন্ডুরাসের মার্সেলো সান্তোস বিপজ্জনক জায়গায় ফেলে দেন জিওভানি লো সেলসোকে। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৬৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন মেসি। এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলেন হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি, আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তা খুঁজে নেয় ঠিকানা। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল মেসির ৮৮তম গোল।
৮৪ মিনিটে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন পিএসজি সুপারস্টার। কিন্তু ছয় গজ বক্সের বাইরে থেকে তার লাফিয়ে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
তিনদিন পর আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। নিউ জার্সিতে মঙ্গলবার সেই ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ জ্যামাইকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই