হুট করে অবসরের ঘোষণা দিলেন ভারতের কিংবদন্তি বোলার
বিদায়ী ম্যাচে নামার আগে তার কণ্ঠে ঝরলো হতাশা। ঝুলন বললেন, ‘আফসোস বলতে, দুটো বিশ্বকাপ ফাইনাল খেলেছি, একটাও অন্তত জিততে পারলে ভালো লাগত। দল, মেয়েদের ক্রিকেট, সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপের জন্য আমরা চার বছর ধরে প্রস্তুতি নিই।
ট্রফি জিততে পারলে পরিশ্রম পূর্ণতা পায়। আমরা দুটো ওয়ান ডে বিশ্বকাপ ছাড়া, টি ২০ বিশ্বকাপও খেলেছি। তবে ট্রফি আসেনি। এই একটা আফসোস থাকবেই।
ওয়ানডেতে এখনও পর্যন্ত ২০৩ ম্যাচ খেলা ঝুলনের উইকেট ২৫৩টি। মেয়েদের এই সংস্করণে ২০০ উইকেট নিতে পারেননি আর কেউ। ১৯১ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।
৬৮ ম্যাচ খেলে চার বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন ঝুলন। এই সংস্করণে ৫৬ উইকেট তার।
১২ টেস্টে ডানহাতি এই পেসারের শিকার ৪৪ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ৩৫৩ উইকেট সর্বোচ্চ।
৩৯ বছরের ঝুলন আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া সবচেয়ে বেশি বয়সী নারী ক্রিকেটারের তকমাটাও পুরে নিয়েছেন নিজের থলেতে। ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে আজকের ম্যাচ খেলার পরই শুরু হবে ঝুলনের জিরিয়ে নেবার পালা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা