মিরপুরে ভক্তদের অবাক করা কান্ড: ত্রিদেশীয় সিরিজের দলে মাহমুদউল্লাহ’র সুযোগ পাওয়া নিয়ে এলো নতুন খবর
বরাবরের মতো তাদের স্লোগান— ‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’। এবার তাদের একমাত্র চাওয়া, অন্তত একটিবারের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে সুযোগ দেওয়া হোক। সেখানে নামে প্রতি সুবিচার করতে না পারলে তাকে বাদ দিলে আপত্তি থাকবে না আর।
আর সেই সুযোগটা হতে পারে নিউজিল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজে। বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে তাদের চাওয়া বিশ্বকাপের আগে নিজেকে নতুন করে প্রমাণ করতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে যেন সুযোগ পান।
মাহমুদউল্লাহর এক ভক্ত বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে রিয়াদ ভাইকে সুযোগ দেওয়ার পর যদি তিনি ভালো করতে না পারেন তা হলে তখন বাদ দিয়ে দিক। যদি সেখানে পারফরম্যান্স ভালো করে তা হলে অবশ্যই রিয়াদ ভাইয়ের যত দিন খুশি খেলতে দেওয়া উচিত।’
যদিও মাহমুদউল্লাহর পাঁড়ভক্তরা কোনো যুক্তি ছাড়াই মাহমুদউল্লাহকে বিশ্বকাপে দেখতে চান। এমন এক ভক্ত বললেন, ‘বিসিবির কাছে আবেদন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রিয়াদ ভাইকে চাই-ই চাই। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই একজন গেম চেঞ্জার ক্রিকেটার। তাকে আমরা ফেরত চাই বিশ্বকাপ দলে। দেশের স্বার্থে তাকে আবারও বিশ্বকাপ দলে ফিরিয়ে আনা হোক বিসিবির কাছে এ আবেদন জানাচ্ছি।’
মাহমুদউল্লাহকে দলে অন্তর্ভুক্তির জন্য এভাবে স্লোগানে মুখর হয়ে ওঠে মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেট। তার বলতে থাকেন— ‘দাবি মোদের একটাই, রিয়াদ ভাইকে দলে চাই; দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদ ভাইকে চাই; লাল-সবুজের পতাকায়, রিয়াদ ভাইকে দেখা যায়; দুর্দিনের রিয়াদ ভাই, আমরা তোমায় ভুলি নাই’।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা