ব্যাটিংয়ে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
এমা ল্যাম্ব, ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, ড্যানি ওয়াট, অ্যামি জোনস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ফ্রেয়া কেম্প, সোফি একলেস্টোন, চার্লি ডিন, কেট ক্রস ও ফ্রেয়া ডেভিস।
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, হারলিন দেওয়ল, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, ঝুলন গোস্বামী, দায়ালান হেমলতা, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং ঠাকুর।
ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে ম্য়াচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন অ্যামি জোনস ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, লর্ডসে টস হেরে প্রথমে ব্যাট করবে ভারত।
লর্ডসে শেষবার মাঠে নামার আগে ঝুলন দেশের হয়ে ২০৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। নিয়েছেন রেকর্ড ২৫৩টি উইকেট। ২ বার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। সেরা বোলিং ৩১ রানে ৬ উইকেট। ওয়ান ডে ক্রিকটে ১২২৮ রান রয়েছে ঝুলনের ঝুলিতে। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি।
দেশের হয়ে ৬৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ঝুলন। নিয়েছেন ৫৬টি উইকেট। ১ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন। সেরা বোলিং ১১ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ৪০৫ রান করেছেন গোস্বামী।
ভারতের হয়ে মোট ১২টি টেস্ট খেলেছেন ঝুল গোস্বামী। নিয়েছেন ৪৪টি উইকেট। ৩ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন। একবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ২৫ রানে ৫ উইকেট। তিনি টেস্টে ২টি অর্ধশতরান-সহ ২৪.২৫ গড়ে ২৯১ রান সংগ্রহ করেছেন।
ঝুলন গোস্বামী আগেই জানিয়েছেন যে, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজটিই হতে চলেছে ভারতের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক সিরিজ। তার পরেই দেশের জার্সি চিরতরে তুলে রাখবেন তিনি। সেই মতো লর্ডসের এই ম্যাচটিতেই বর্ণোজ্জ্বল কেরিয়ারে দাঁড়ি টানতে চলেছেন ঝুলন। বাংলার তারকা পেসার দেশের হয়ে শেষ লড়াইয়ে নামছেন সেই লর্ডসে, যেখানে একদা সৌরভ গঙ্গোপাধ্যায় জার্সি উড়িয়ে বাঙালির আগ্রাসন দেখিয়েছিলেন ক্রিকেটবিশ্বকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা